বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর ও খাল দখলের অভিযোগ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং খাল দখলের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুর রশিদ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধুমঘাট (শিলতলা) গ্রামে দীর্ঘদিন ধরে জমি ও খাল দখল নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, রবিবার বেলা ১১টার দিকে ছাত্রদল সভাপতি আবু এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাদের ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং খাল দখলের চেষ্টা চালায়।

অভিযোগকারী আব্দুর রশিদ বলেন, বহু বছর ধরে ওই খাল আমি ব্যবহার করে আসছি। আমার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, সম্পদ নষ্ট করা হয়েছে। খালের নেট-পাটা ভেঙে আমাদের খাল ছেড়ে না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, ছাত্রদল সভাপতি মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী রড-লাঠিসোটা নিয়ে আব্দুর রশিদের বাড়িতে হামলা চালায়। খালের নেট-পাটা ঘেরা ভেঙে ফেলে এবং তাদেরকে হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় বাসিন্দা নমিতা রানী বলেন, আবু প্রাইভেটকার থেকে নেমে তার বাহিনী নিয়ে রশিদের বাড়িতে হামলা করে। তারা মোটরসাইকেল ও ঘরবাড়ি ভাঙচুর করে এবং খালে যেতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু জানান, আমার এক আত্মীয়ের সাথে রশিদ নামের একজনের ঝগড়া হয়েছিল। আমি সেটা মীমাংসা করার জন্য গিয়েছিলাম। তার বাইরে অন্য কোনো ঘটনার সাথে আমি জড়িত নই। ভাঙচুর বা খাল দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ সোলায়মান কবির বলেন, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে যদি কেউ দখল ও অপরাধমূলক কাজে জড়িয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!