বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। শুধু তাই নয়, আহত হওয়ার পরও ওই ছাত্রকে কোনো প্রকার চিকিৎসা না দিয়ে বিদ্যালয়ের লাইব্রেরিতে দীর্ঘ তিন ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় সরকার সোমবার বিদ্যালয়ে একটি বিষয়কে কেন্দ্র করে ওই ছাত্রকে বেত্রাঘাত করেন। এতে তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। পরে ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলে তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে শিশুটিকে বিদ্যালয়ের লাইব্রেরিতে আটকে রাখেন।
দীর্ঘ তিন ঘণ্টা পর শিশুটির বাবা বিদ্যালয়ে গিয়ে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, শিক্ষক দ্বারা ছাত্রকে বেত্রাঘাত এবং চিকিৎসা না দিয়ে আটক করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!