বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ আগস্ট ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা (সাউস), কয়রার উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা।

শুভেচ্ছা বক্তব্য দেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃঞ্চ মুন্ডা। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মো. ফরহাদ হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অবিনশ মুন্ডা, বিমল রাজবংশী, রত্মা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, শায়ন্তী মুন্ডা ও সন্যাশী মুন্ডাসহ স্থানীয় মুন্ডা সম্প্রদায়ের সদস্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু নানা ক্ষেত্রে এখনো তারা পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমির অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মুন্ডা সম্প্রদায়ের সদস্যরা তাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবি জানান।

আলোচনা সভা শেষে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!