বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৯ আগস্ট ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

ডেস্ক রিপোর্ট: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া চারটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী মাদরাসায় পৌঁছালে হেফাজতে ইসলামের আমির এবং তাঁর ছেলে ও সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরেন। এরপর তিনি প্রবীণ এই আলেম ও ধর্মীয় নেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বৈঠকে দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগ-অনুভূতিকে সম্মান জানিয়ে ইসলামকে তার নিজস্ব মহিমায় এগিয়ে নেওয়া হবে।

বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা অতীতে দেশকে ভিন্ন আদর্শ ও নেতিবাচক অভিমুখে নিয়ে যেতে চেয়েছিল, তারা গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে নানা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। দেশের এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনার এই গুরুদায়িত্ব যেন পূর্ণ সততা ও ঈমানের সঙ্গে পালন করতে পারেন, সে জন্য তিনি হেফাজত আমিরের দোয়া ও পরামর্শ কামনা করেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০