বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ আগস্ট ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা রবিবার (৯ আগস্ট) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাফিউল ইসলাম।

সভায় গত মাসের সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সহকারী পরিচালক সুব্রত দত্ত, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ ন ম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুদর্শন রপ্তান এবং সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক প্রমুখ।

সভায় সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল সাইবার অপরাধ দ্রুত শনাক্তকরণ, ভুক্তভোগীদের তাৎক্ষণিক মনোসামাজিক কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, মামলা দায়েরের পূর্বে আইনি পরামর্শ নিশ্চিতকরণ, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে মামলার আবেদনপত্র প্রস্তুতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা কার্যক্রম জোরদার করা, শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।

এছাড়া সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার, ঘটনার পর দ্রুত ভুক্তভোগীর পাশে পৌঁছানো, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সরকারি আইন, নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!