
বেনাপোল প্রতিনিধি : পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছান। এ সময় ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন