বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আর দেখা যাবে না শিমুলকে

বিনোদন ডেস্ক: শোবিজে শুরুটা হয়েছিল ক্যামেরার পেছনে কাজের স্বপ্ন নিয়ে। কাজল আরেফিন অমির সহকারী হিসেবে পথচলা শুরু করেছিলেন শিমুল শর্মা। তবে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কল্যাণে তিনি এখন পরিচিত মুখ।

সিরিজটির পঞ্চম সিজনেও তার উপস্থিতি দর্শকদের বিনোদন দিয়েছে। কিন্তু হঠাৎ গুঞ্জন উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আর দেখা যাবে না শিমুলকে! কদিন আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও ছিলেন না তিনি। এমনকি নতুন পোস্টারেও নেই শিমুলের ছবি।

এ প্রসঙ্গে শিমুল বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। যেহেতু কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ। তাই গল্প অনুযায়ী আমাকে নোয়াখালী যেতে হচ্ছে। তবে আবারও প্রয়োজন হলে ফিরব ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।’

তিনি আরও জানান, ‘আমি নিজেকে সবসময় অমি ভাইয়ের টিমের মানুষ মনে করি। এখন ব্যক্তিগতভাবে নিজেকে সময় দিচ্ছি। মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই শোবিজে এসেছি। কয়েকটি জায়গায় কথা হয়েছে। এরমধ্যে একটি কনটেন্টে অভিনয় করেছি, যেটির পোস্ট-প্রোডাকশন চলছে। শিগগিরই এটি বঙ্গ-তে মুক্তি পাবে।’

ধারাবাহিক নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, গত আট বছর ধরে ‘ব্যাচেলর পয়েন্ট’ নিজের ধারাবাহিকতা বজায় রেখে এগোচ্ছে। এখানে অনেক চরিত্র আসবে, কেউবা বিদায় নেবে। এটা স্বাভাবিক। গল্পের প্রয়োজনেই সবকিছু হয়, কাউকে জোর করে সরানো বা যোগ করার সুযোগ নেই।

এদিকে শিমুল আপাতত না থাকলেও আবার ফিরছেন নেহালরূপী তৌসিফ মাহবুব। আগের মতোই থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, লামিয়া লাম প্রমুখ শিল্পীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!