বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় পূর্ব শত্রুতার জেরে গোয়াল ঘরে আগুন

ইলিয়াস হোসেন, তালা: তালায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে উপজলোর খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এঘটানায় আয়েশা বেগম বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানাযায়, তালা উপজেলার বালিয়া গ্রামের আয়েশা বিবির (৬৪) সাথে পাশ্র্¦বর্তী কাছের আলী মোড়ল গংদের দীর্ঘদিন যাবৎ জমি জায়াগা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে উক্ত জমির কাগজপত্র পুড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাছের আলী মোড়ল, সাত্তার মোড়ল, মান্নান মোড়ল, শাহিন মোড়লরা সংঘবদ্ধভাবে আয়েশা বিবির বসত বাড়িতে আগুন দিতে আসে। কিন্তু মানুষের আনাগোনা টের পেয়ে বসত ঘরে আগুন না দিয়ে তারা আয়শা বিবির গোয়াল ঘরে আগুন দিয়ে যায়।

এ ব্যাপারে আয়েশা বিবি জানান, কাছের, সাত্তার, মান্নান ও শাহিনরা আমার গোয়াল ঘরে আগুন দিয়ে আমার শেষ সম্বল ১টি গরু পুড়িয়ে দিতে চেয়েছিলো। কিন্তু আমরা টের পাওয়াই আল্লাহর রহমতে গরুটার গায়ের কিছু লোম পুড়ে গেছে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে গোয়াল ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে।

তালা থানার ওসি মাইন উদ্দীন গোয়াল ঘরে আগুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল বেলা ক্ষতিগ্রস্তদের কাছ থেকে একটি এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!