বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দুর্নীতি বলে কোন শব্দ থাকবে না। দুর্নীতি হলো সমাজের ক্যান্সার। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্নীতি। আর্থিক দুর্নীতিই শুধু দুর্নীতি নয়। অর্পিত দায়িত্ব পালন না করলেও তাকে দুর্নীতি বলে। দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই সকল ক্ষেত্রে সফলতা আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও সাহিত্যিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহা: আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, বিএডিসি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। মডারেটর এর দায়িত্ব পালন করেন সাকিবুর রহমান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, রেবেকা সুলতানা, অ্যাড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, কাজী শাহাবুদ্দীন, এনামুল কবির খান প্রমুখ।

সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ৭টি উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়।

‘স্বাধীন বিচার বিভাগই দুর্নীতি দমন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে পক্ষে ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিপক্ষে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।

এতে ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

২

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৩

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৪

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৫

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৭

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৮

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৯

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১০

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১১

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১২

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৪

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৫

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৬

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৭

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৮

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৯

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

২০