বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ভিডব্লিউবি’র উপকারভোগী বাছাইয়ে চরম অনিয়ম

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাইয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ‍উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

প্রকৃত অসহায় ও দুস্থ নারীদের কার্ড না দিয়ে টাকার বিনিময়ে সচ্ছল ও চাকুরীজীবী, রাজনৈতিক ব্যক্তি এমনকি প্রবাসীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তালিকা বাতিল ও যাচাই বাছাই করার জন্য একাধিত ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসাবে উপজেলার সাতটি ইউনিয়নের ৩২৫২ জনকে ভিডব্লিউবি কার্ড প্রদান করা হয়। এই কার্ডধারী নারীরা টানা দুই বছর প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি হারে চাউল পাবেন। তবে, এই সময়ে উপকারভোগীদের ব্যাংকে নিজ নামীয় অ্যাকাউন্টে ২২০ টাকা হারে সঞ্চয় করতে হবে।

কয়রা উপজেলায় প্রকৃত অসহায় নারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

অপরদিকে, কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ম্যানেজ করে ৩ হাজার থেকে ৫ হাজার টাকার বিনিময়ে কার্ড পেয়েছেন সচ্ছল ও সমাজের বিত্তবান পরিবারের সদস্যরা। সদ্য প্রকাশিত ভিডব্লিউবির (ভিজিডি) চূড়ান্ত তালিকা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

অভিযোগ, যারা সচ্ছল তারা বিভিন্ন ভাবে অর্থের বিনিময়ে জনপ্রতিনিধিদের ম্যানেজ করে কার্ড পেয়েছে।

কয়রা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তালিকায় ১২৪নং ক্রমিক নম্বরের রোজিনা বেগম সৌদি প্রবাসী হয়েও কার্ড পেয়েছেন।

তার প্রতিবেশী রোজিনা খাতুন বলেন, আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত কিন্তু মেম্বারের কাছে হেঁটে হেঁটেও কোন কাজ হয়নি। অথচ বিদেশ থাকে তার নামে কার্ড হয়েছে। এমন চিত্র শুধু কয়রা সদরে নয় উপজেলার ৭টি ইউনিয়নের সব ওয়ার্ডে
আছে।

কয়রা সদরের ৮নং ওয়ার্ডের অসহায় নারী রেহানা খাতুন বলেন, আমার স্বামী দীর্ঘ ৩বছর ধরে ডায়েবেটিস ও টিবি রোগে আক্রান্ত। কোন কাজ কর্ম করতে পারেনা। দুটি ছোট ছেলেমেয়ে নিয়ে কখনো মাঠে কখনো অন্যর বাড়িতে ঝিয়ের কাজ করে কোন ভাবে সংসার চালায় । ৩০ কেজি চালের কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলাম কিন্তু আমার কার্ড হয়নি। অথচ শুনতেছি বিদেশে থাকে এবং পাকা বাড়ি আছে তাদের নামেও কার্ড হয়েছে।

সাহিদা খাতুন নামে এক নারী বলেন, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে। একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে খুব কষ্টে দিন পার করছি। কিন্তু আবেদন করার পরেও টাকা দিতি পারিনি বলে কার্ড হয়নি। হয় সব বড়লোকদের (সচ্ছল)।

মহেশ্বরীপুর ইউনিয়নের ইউপি সদস্য ফেরদাউস হোসেন বলেন, আমাদের ইউনিয়ন থেকে পাঠানো তালিকার নাম বাদ দিয়ে নিজের মত করে সচ্ছল ব্যক্তিদের অর্থের বিনিময়ে কার্ড দিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা। তাদের অনেকের পাকা বাড়ি আছে।

আমাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান (জুয়েল) জানান, আমাদের চুড়ান্ত করে দেওয়া নামের তালিকা থেকে ৪৫টি নাম যাচাই বাছাইয়ের কথা বলে কেটে বাদ দিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সেখানে নিজের পছন্দের ব্যক্তিদের কার্ড দিয়েছেন তিনি। যারা যোগ্য নয়, পাকা বাড়ি আছে ও আর্থিকভাবে সচ্ছল তাদেরও কার্ড দিয়েছেন তিনি।

টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের কার্ড দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ সত্য নয়। আমি সব মেম্বারদের দায়িত্ব দিয়েছি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ভিডব্লিউবি কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান অভিযোগ প্রসঙ্গে বলেন,
জনপ্রতিনিধিরা যে নাম পাঠায়, সেটা আমরা অনুমোদন দেই। হয়তো মাঠপর্যায়ে গিয়ে সবাইকে যাচাই করা সম্ভব হয়নি, এজন্য ভুল–ত্রুটি থাকতে পারে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভিডব্লিউবি কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বাকী বলেন, কার্ড বিতরণে অনেক অনিয়মের অভিযোগ এসেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০