
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফুলতলা গোলচত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আব্দুর রউফের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, বায়তুল মাল সেক্রেটারি আবু রাসেল আসকারী, সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ড. অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের (দক্ষিণ) সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের (পূর্ব) সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তারা আরো বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে।
তারা জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধেরও দাবি তোলেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলতলা মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন