বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভ্যান চালক ফজর আলীর বসতঘর সংস্কারে বাধা এবং জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের অসহায় দরিদ্র ভ্যান চালক ফজর আলীর বসতঘর সংস্কারে বাধা এবং জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে শহরের নিউমার্কেট মোড়স্থ শহীদ স.ম আলাউদ্দীন চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।

সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, ভূমিহীন সমিতির নেত্রী নাদিয়া আক্তার নদী এবং ভুক্তভোগী ভূমিহীন ফজর আলী প্রমুখ।

বক্তারা বলেন, ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের অসহায় দরিদ ভ্যান চালক ফজর আলী ক্রয় সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। একই এলাকার নিয়ামতুল্লাহের ছেলে ওবায়দুল্লাহ ও ওহিদুর রহমানের ছেলে শাহিনুর এবং নুর ইসলাম আকস্মিকভাবে তার জমি দখল করার চেষ্টা করে। এমনকি ফজর বসত বাড়ি, ঘরের ছাউনী পরিবর্তনের উদ্দেশ্যে পুরাতন ছাউনী ফেলে দিয়ে নতুন ছাউনী দিতে গেলে উল্লিখিত ব্যক্তিরা বসত বাড়ির ছাউনী নির্মাণে বাধা দিয়ে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এছাড়া তাকে এলাকায় বসবাস করতে দিবে না মর্মেও হুমকি প্রদর্শন করে। গত ১২ আগস্ট বাড়ি দখলের চেষ্টায় বাধা দিলে ফজর আলীর পরিবারের সদস্যদের মারপিট করা হয়। পরবর্তীতে এঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। বক্তারা অবিলম্বে অবৈধ দখলদারদের কবল থেকে ভূমিহীন ফজর আলীর সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705