বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় নাকাল কালিগঞ্জ উপজেলা সদরের মানুষ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদ থেকে মাত্র ৫শ গজ পূর্বে বসবাসকারী শত-শত পরিবার ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের পর বছর উপজেলা সদরের ১নং কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর এলাকায় ১ এবং ২নং ওয়ার্ডে বসবাসকারী শত শত পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমসহ অধিকাংশ সময় জলাবদ্ধতার কবলে পড়েন তারা।

সরেজমিনে দেখা যায়, এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার না করায় বর্ষার পানিতে তলিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। কালিগঞ্জ থানা সড়কের ফুলতলা মৎস্য সেটের পাশে অবস্থিত সড়ক ও জনপদ বিভাগের অফিসটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। এ কারণে সড়ক ও জনপদ বিভাগের অফিসটি এখন মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।

উপজেলা সদরে বসবাসকারী সাধারণ মানুষ ছাড়াও কালিগঞ্জ সরকারি কলেজ, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ, কালিগঞ্জ দারুল উলুম মাদ্রাসা, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম খাতুন সদর প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা হাজারো শিক্ষার্থী যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

জনদুর্ভোগের হাত থেকে বাঁচতে এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১০

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১১

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১২

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৩

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৪

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১৫

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

১৭

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১৮

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১৯

২০
error: Content is protected !!