বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিশ্র সার সংকট, সরবরাহ নিশ্চিতের দাবি কৃষকের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলতি আমন মৌসুমে মিশ্র সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, রাসায়নিক সারের তুলনায় মিশ্র সার ব্যবহারে খরচ কম ও অধিক ফলন পাওয়া যায়। এছাড়া মিশ্র সারে আনুপাতিক হারে অন্যান্য স্যারের মিশ্রণ থাকে।

বেঙ্গল NPKS মিশ্র সার ব্যবহারে ফলন ভালো হয়, কিন্তু বর্তমানে বাজারে মিশ্র সার না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

উপকূলীয় জেলা সাতক্ষীরায় বীজতলা থেকে শুরু করে ধান চাষাবাদে ব্যাপক হারে মিশ্র সার ব্যবহৃত হয়। স্থানীয় কৃষকরা জানান, কয়েক দিন ধরে বাজারে বেঙ্গল NPKS মিশ্র সার পাওয়া যাচ্ছে না। ডে নাইট কলেজ মোড় এলাকার কয়েকটি দোকানে সীমিত পরিমাণে বিক্রি হলেও, তা কৃষকের চাহিদা মেটাতে একেবারেই অপ্রতুল।

চাষী নুরুল ইসলাম বলেন, বিকল্প সার ব্যবহার করলে খরচ বেড়ে যায়, কিন্তু ফলন ততটা ভালো হয় না। এখন বাজারে সার না থাকায় আমরা বিপাকে পড়েছি।

স্থানীয় ডিলাররা জানিয়েছেন, মূলত কোম্পানির কাছে পর্যাপ্ত কাঁচামাল না থাকায় উৎপাদন কমে গেছে। এর ফলে বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে।

অন্যদিকে কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারি বরাদ্দ চাহিদার তুলনায় অনেক কম। বোরো মৌসুমেই প্রায় সব বরাদ্দ শেষ হয়ে যায়, ফলে আউশ ও আমন মৌসুমে সংকট দেখা দেয়।

তবে মাঠ পর্যায়ের কৃষকদের আশঙ্কা, নির্ধারিত সময়ে সার প্রয়োগ না করতে পারলে ফলন মারাত্মকভাবে কমে যাবে। এতে শুধু কৃষকের লোকসান নয়, জাতীয় খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০