বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ অক্টোবর ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় খাবার পানির ট্যাংক ও নগদ অর্থ বিতরণ

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় বেসরকারি সেবা সংস্থা ব্রতীর উদ্যোগে ৫০টি (১০০০ লিটার) খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

এছাড়া ৪০০ ছিন্নমূল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য পরিবার প্রতি দুই হাজার ৪শ টাকা হারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ ও পানির ট্যাংক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিসেস ফারিদা পারভীন এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুনজুর হোসেন। ব্রতীর পক্ষে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, ডা. সামিয়া রশিদ ও মাহমুদুল হাসান।

প্রসঙ্গত, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর সহায়তায় শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় গাবুরায় খাবার পানির ট্যাংক বিতরণের পাশাপাশি পুকুর খনন, শিশু পুনর্বাসন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের উপকরণ বিতরণ, শিশু শিক্ষার পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা ও মানবাধিকার নিয়ে কাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!