বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে যেন জনগণ মতামত দিতে পারে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ তৈরি হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। তার ভিত্তিতে গণভবন হতে হবে তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়।

তিনি আরও বলেন, আমরা বলেছি পিআর বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয় সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয় আমরা মেনে নেবো। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।

গোলাম পরওয়ার বলেন, খুনিরা যদি বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্যের দেবদাস হয়ে বসবাস করতে হবে।

সেই কারণে লেভেল প্লেয়িংফিল্ড পিআর পদ্ধতি অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে।

প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই একদিকে আপনি সরকারের প্রধান অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারপাশে যেসব উপদেষ্টারা রয়েছে তাদের কেউ কেউ আপনাকে অন্যদিকে ঠেলে দিয়ে কোনো একটি দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের দিকে আনুগত্য দেখাচ্ছে। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না।

তিনি বলেন, আমরা দেশকে বাঁচাতে দুর্নীতিমুক্ত করতে দারিদ্র্য মুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনে একমত হওয়ার সব বিষয় যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে সেই গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১০

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১১

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১২

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৩

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৫

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৬

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৭

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১৮

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৯

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

২০
error: Content is protected !!