বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১২ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি বাহিনীর তোপের মুখে আফগান তালেবান যোদ্ধারা পিছু হটেছে বলেও দাবি করেছে তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, আফগান বাহিনী আঙ্গুর আড্ডা, বাজৌর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকাসহ একাধিক সীমান্ত পয়েন্টে গুলি চালায়। এসময় পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। তাদের হামলায় দারান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ বেশ কয়েকটি আফগান পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

কুররম ও জন্দোসার এলাকায়ও আফগান বাহিনীর পোস্ট গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা। শাহিদান পোস্টে ভারী ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সংঘর্ষে বেশ কয়কজন আফগান সেনা ও তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আঙ্গুর আড্ডায় দখল করা আফগান পোস্টে সেনারা পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।

পাকিস্তান সেনাবাহিনী এই অভিযানে আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারী অস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করেছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানিয়েছে, সীমান্ত বরাবর অন্তত ১৯টি আফগান পোস্ট দখল করেছে পাকিস্তান। এগুলো থেকে পাকিস্তানে হামলা চালানো হচ্ছিল। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এসব পোস্টে আগুন জ্বলছে ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা একে আফগান বাহিনীর বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক সাফল্য’ বলে আখ্যা দিয়েছেন।

এছাড়া পাকিস্তান নুশকি অঞ্চলে তালেবানের ‘গজনালি সদর দপ্তর’ ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। সেখানে ডজনখানেক তালেবান যোদ্ধা ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের দাবি, এই পাল্টা অভিযান কেবল সন্ত্রাসী অবস্থান ও প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এটি পাকিস্তানি ও আফগান জনগণের মধ্যে যুদ্ধ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

৪

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

৫

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

৬

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

৭

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

৮

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

৯

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১০

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১১

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১২

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

১৩

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

১৪

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৬

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

১৭

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

১৮

সুস্থ দেশ গড়তে ডায়াবেটিস সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

১৯

উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা

২০