
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে জেলা জামায়াতের কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। ফলে কেউ এককভাবে মাতব্বরি করতে পারবে না।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক।
জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় সেমিনারে বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধিতে নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,
শহর শাখার আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবির রহমান ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
সেমিনারে বক্তরা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় পিআরের বিকল্প নেই।

মন্তব্য করুন