বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবি আইন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হলেন সাতক্ষীরার কৃতিসন্তান ড. তৌহিদুল ইসলাম

 

মেহেদী হাসান শিমুল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হিসাবে তিন বছরের জন্য নিযুক্ত হলেন প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি ১৯৭৫ সালে সাতক্ষীরা জেলা সদরের ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙা গ্রামে জন্ম গ্রহণ করেন।

তৌহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের মাটিয়াডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার প্রয়াত আফছার উদ্দিন সরদারের ছোট ছেলে।

প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিডনির ম্যাককুরি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে আন্তর্জাতিক মেধাস্বত্ব আইনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। লন্ডনের ইউইএল থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইনে এলএলএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল, বই ও প্রতিবেদনের জন্য গঠিত কয়েকটি রিভিউ প্যানেলেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে ২০১৮ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিআইইএল সম্মেলন এবং নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ২০১৭ সালে অনুষ্ঠিত এট্রিপ কংগ্রেস বিশেষভাবে উল্লেখযোগ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা ছাড়াও, তিনি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং ফরেন সার্ভিস একাডেমিতে মাঝে বক্তৃতা করেন।

তাঁর বিশেষায়ণের ক্ষেত্র হলো সম্পত্তি আইন, কোম্পানি আইন এবং মানবাধিকার। তিনি আন্তর্জাতিক মেধাস্বত্ব আইন, ভূমি আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে লেখালেখি করেন।

দেশে-বিদেশে বিভিন্ন খ্যাতনামা পত্রিকায় তাঁর শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণালব্ধ প্রবন্ধ অক্সফোর্ড জার্নাল অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ল অ্যান্ড প্র্যাকটিস, [এডওয়ার্ড এলগার] কুইন মেরি জার্নাল অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, সুইট অ্যান্ড ম্যাক্সওয়েল জার্নাল অব ইন্টারন্যাশনাল ট্রেড ল অ্যান্ড রেগুলেশন, নর্ডিক জার্নাল অব কমার্শিয়াল ল, মেডিটেরানিয়ান জার্নাল অব হিউম্যান রাইটস, শ্রীলঙ্কা জার্নাল অব ইন্টারন্যাশনাল ল, ম্যাককুরি জার্নাল অব বিজনেস ল এবং ম্যানচেস্টার জার্নাল অব ইন্টারন্যাশনাল ইকোনমিক ল সহ বেশ কিছু স্বনামধন্য রেফারিড (পর্যালোচিত) হয়েছে। তাঁর কিছু (পর্যালোচিত) বইয়ের অধ্যায়ও থমসন রয়টার্স, স্প্রিংগার্স নেচার, ব্রিল এবং ব্লুমসবারির মতো প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত ও সম্পাদিত বইয়ে স্থান পেয়েছে।

এছাড়াও ড. তৌহিদ বেশ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে ‘মেধাস্বত্ব আইন: টেক্সট, কেস অ্যান্ড মেটেরিয়ালস (সিএইচআরএলআর, ঢাকা, আগস্ট ২০২৫), ‘ভূমি আইন’ (সিএইচআরএলআর, ঢাকা, ২০২৫), ‘কোম্পানি আইন: টেক্সট, কেস অ্যান্ড মেটেরিয়ালস’ (সিএইচআরএলআর, ঢাকা, সেপ্টেম্বর ২০২৫), ‘ল্যান্ড ল: টেক্সট, কেস অ্যান্ড মেটেরিয়ালস’ (৩য় সংস্করণ, সিএইচআরএলআর, ঢাকা, ২০২৪) এবং ‘ডব্লিউটিও-র ট্রিপস চুক্তি:: বাংলাদেশের জন্য এর প্রভাব ও চ্যালেঞ্জসমূহ’ (ক্যামব্রিজ স্কলার্স পাবলিশিং, যুক্তরাজ্য, ২০১৩) প্রধান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!