বাংলাদেশ, শনিবার, ৩০ মে ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ অক্টোবর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লেকভিউ রাগবি সেভেনস ট্রফিতে নড়াইলকে হারিয়ে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

হাবিবুর রহমান সোহাগ: লেকভিউ রাগবি সেভেনস ট্রফিতে নড়াইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নড়াইল জেলা দলকে ২৪–০ পয়েন্টে পরাজিত করে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন এস এম শামীম, আব্দুল কাদের সুমন, প্রশান্ত ক্যালকাটা ও মুজাহিদুল ইসলাম। ধারাভাষ্য দেন আরিফ শাহাদাত আরমান ।

এরই মধ্যদিয়ে পর্দা নামে সাতক্ষীরায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান।

এসময় সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি সাইফুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, সাজেক্রীসের নির্বাহী সদস্য ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেক্রেটারি মো. কামরুজ্জামান রাসেল, ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ ও সিরাজুল ইসলাম, জেলা রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আল-ইমরান, তুফান কোম্পানির পরিচালক আব্দুস সোবহান খোকন, ডিআইওয়ান মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, লেকভিউ লিমিটেডের পরিচালক শেখ তাকরিম কালাম ও শেখ তাওয়াফ কালাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ।

দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোরসহ বাংলাদেশের ছয়টি জেলা অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

গর্ভাবস্থায় এই ৯ খাবার খাবেন না

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

১০

সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী

১১

বিক্রি না হওয়ায় নদীর পাড়ে স্তুপাকারে ফেলে রাখা হয়েছে চামড়া

১২

ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

১৩

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের শঙ্কা

১৪

চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৫

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

১৬

জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ

১৭

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান

১৮

কোরবানির পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন, ১৫ ঘণ্টায় আহত ১৬৮

১৯

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

২০
error: Content is protected !!