বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ অক্টোবর ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে: এ্যানি

ডেস্ক রিপোর্ট: বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে দলের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি এ দাবি জানান।

এ সময় তার সঙ্গে দলের প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি শিক্ষকদের দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতা জানান।

এ্যানি বলেন, (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি, তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের যে সামাজিক মর্যাদা রয়েছে, এ মর্যাদাকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব দিয়েছি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের অবহিত করেছেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সব নাগরিক সুবিধা দিলেই সব সমস্যার সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের অবস্থানে (আস্থায়) আসার সুযোগ পেলে বিএনপি থেকে শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এ সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম।

তিনি বলেন, আপনারা গত ৮-৯ দিন থেকে যেভাবে প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। আগামী দিনে যেন এ আন্দোলন আর না করতে হয়, সেজন্য পূর্ণ জাতীয়করণের কথাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কারণ মর্যাদার জায়গায় আপনাদের আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন। শিক্ষাকে আধুনিকীকরণের জন্য আপনারা কাজ করছেন। আপনারা আমাদের শিক্ষাগুরু। আপনাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করলাম।

তিনি আরও বলেন, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার আপনাদের যুক্তি সঙ্গত দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু কাঙ্ক্ষিত দাবি ২০ শতাংশ হয়তো আপনারা পাননি। সরকারকে বলব, ৫ শতাংশ পর্যাপ্ত নয়। বিশেষ বিবেচনা আপনাদের (শিক্ষকদের দাবি পূরণ) করতে হবে।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা জড়ো হয়েছেন। অন্যান্য দিনের তুলনায় আজ শিক্ষকদের উপস্থিতি বেশি দেখা গেছে। তারা ২০ শতাংশ ভাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০