বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেতা-কর্মীদের অন্যায় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার শপথ পড়ালেন সাবেক এমপি হাবিব

এস এম নাহিদ হাসান: দলীয় নেতা-কর্মীদের অন্যায় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার শপথ বাক্য পাঠ করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের এই শপথ পাঠ করান।

এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি প্রত্যেক ওয়ার্ডে সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন এবং বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও আনিচুর রহমান আনিচ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সমন্বয়ক ফরিদুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস. কে. ফারুক, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবিদ হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক নাইম রিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা ওলামা দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, নাসির উদ্দিন ফারুক ও জাকির হোসেন মনি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১১

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১২

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৩

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৪

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৫

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

১৬

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

১৭

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

১৯

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

২০
error: Content is protected !!