বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ অক্টোবর ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিআরবির সামনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটের লাকি গ্রাউন্ড চট্টগ্রামের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও টিম টাইগার্স এখন চট্টগ্রামে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রফি উন্মোচন করা হয়েছে। এবার ট্রফি উন্মোচনে নতুনত্ব দেখাল বিসিবি। তবে চট্টগ্রামে প্রথম হলেও এর আগে সিলেটে চা বাগানে ট্রফি উন্মোচন করেছিল বিসিবি।

চট্টগ্রামের নান্দনিক ব্রিটিশ স্থাপনা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন শেষে ফটোসেশন করেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠান দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বে তুলে ধরার প্রচেষ্টা বলে জানানো হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আছেন লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!