
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে বেশির ভাগ উপদেষ্টা একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন করতে গণভোট ও জাতীয় নির্বাচন চান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গণভোটের বিষয়ে উপদেষ্টাদের মতামত জানতে চান। তখন বেশির ভাগ উপদেষ্টা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার কথা বলেছেন।
প্রধান উপদেষ্টা এই বিষয়ে তার মতামত জানাননি, তিনি শুধু অন্যদের মতামত শুনেছেন। সরকারের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। রাজনৈতিক দলগুলির অবশ্য এই বিষয়ে মতবিরোধ আছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘’আমরা যে সিদ্ধান্ত নেব, আমরা খুব দৃঢ় থাকব। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর।”
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে। দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: ডয়চে ভেলে
মন্তব্য করুন