বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগে সরব তামিম, দাবি জানালেন স্বাধীন তদন্তের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারী দলের সাবেক পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে সরগরম দেশের ক্রিকেট মহল। সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তোলা সেই অভিযোগ ঘিরে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাহানারার প্রতি সমর্থন জানিয়ে তামিম বলেন, ‘জাহানারার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। যদি এগুলো সত্য প্রমাণিত হয়, তা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। শুধু ক্রিকেটার নয়, যে কোনো নারী বা ক্রীড়াবিদ এমন আচরণের শিকার হলে সেটি আমাদের ক্রীড়াঙ্গনের জন্য লজ্জার।’

তামিম মনে করেন, বিসিবির অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা জরুরি। তার ভাষায়, ‘বিসিবি একটি কমিটি করেছে ঠিকই, তবে এমন সংবেদনশীল অভিযোগের বিচার বিসিবির বাইরে থেকে হওয়াই উচিত। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন কমিটি থাকলে পক্ষপাতের সুযোগ থাকবে না।’

তিনি আরও লিখেছেন, ‘জাহানারা এর আগে জাতীয় দলের পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছিলেন, যা বিসিবি উড়িয়ে দিয়েছিল। অথচ একজন খেলোয়াড় যখন দলের ভেতরের সমস্যা প্রকাশ করেন, সেটি গুরুত্ব দিয়ে দেখা উচিত। যাচাই না করেই মন্তব্য করা কিংবা বিষয়টি এড়িয়ে যাওয়া মোটেও ঠিক হয়নি।’

নারী ক্রিকেটারদের উদ্দেশে তামিমের আহ্বান, ‘যারা কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, তাদের সাহস নিয়ে সামনে আসা উচিত। আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত, সবাই মিলে পাশে দাঁড়ালে তবেই নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা এখন সময়ের দাবি।’

তিনি সতর্ক করে বলেন, ‘এই অভিযোগগুলোর সঠিক তদন্ত না হলে ভবিষ্যতে অনেক মেয়ে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে ভয় পাবে। আমরা সেটা কোনোভাবেই হতে দিতে পারি না।’

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম এখন খেলাধুলার বাইরেই সময় কাটাচ্ছেন। অন্যদিকে, জাহানারা আছেন ক্রিকেট থেকে বিরতিতে, অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!