বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মঞ্জু ভাই ব্যাড টাচ করতেন, বিসিবিকে জানিয়ে লাভ হয়নি’, জাহানারার পর বিস্ফোরক রুমানা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেটে চলমান বিতর্কে নতুন করে ঝড় তুললেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। সতীর্থ জাহানারা আলমের তোলা অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে তিনিও দলের ভেতরের অস্বস্তিকর পরিবেশ, ‘টাচ-সম্পর্কিত সমস্যা’ এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম (মঞ্জু)-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘মঞ্জু ভাই টাচ করে কথা বলা পছন্দ করতেন। ইনফ্যাক্ট শোল্ডার ধরত, পেছন থেকে এসে দুই হাতে ধরে কথা বলত। কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ—এইটুকুনি বোঝার মতো ক্ষমতা মেয়েদের অবশ্যই আছে।’

জাহানারার সাম্প্রতিক কান্নাভেজা সাক্ষাৎকার দেখে নিজের মধ্যেও ‘অপরাধবোধ’ তৈরি হয়েছে বলে জানান রুমানা। তার ভাষায়, ‘আমি ২০২৩ সাল থেকেই বলে আসছি, টিমের মধ্যে এ রকম কিছু একটা ঘটতে চলেছে, এবং ঘটছে। একজন মেয়ে এভাবে কান্নাকাটি করে অভিযোগ করা কোনো হালকা ব্যাপার না।’

রুমানা আরও জানান, জিম্বাবুয়ে সফরের পর জাহানারা বিসিবিতে একটি ছয় পৃষ্ঠার বিস্তারিত অভিযোগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু অভিযোগের কোনো সুরাহা হয়নি। বরং উল্টোভাবে সেটি জাহানারার বিরুদ্ধেই ব্যবহার করা হয়।

তিনি বলেন, ‘ওই অভিযোগের পর উল্টো ওর (জাহানারার) বিপক্ষে তা ব্যবহার হয়। অভিযোগপত্র ফেরত দেওয়া হয়, উল্টো নানা ইস্যুতে তাকে জড়ানো হয়।’

রুমানার দাবি, এসব বিষয়ে বিসিবিকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ‘আমাদের সিইও-র কাছেও এসব জানানো হয়েছিল। কিন্তু সঠিক তদন্ত হয়নি। মিডিয়া জানত, দেশের সবাই জানত—কিন্তু বিসিবি জানত না, এটা হতে পারে না।’

তিনি আরও অভিযোগ করেন, শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, মঞ্জুরুল ইসলামকে ঘিরে দলের অফিসিয়ালদের মাঝেও ‘ভীতির পরিবেশ’ তৈরি হয়েছিল। রুমানা বলেন, ‘তিনি এমন আচরণ করতেন যেন আমরা গরু-ছাগল। মাঠের বাইরে, ভেতরে—সব জায়গায় একটা ভয় কাজ করত।’

নিজের দল থেকে বাদ পড়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক অধিনায়ক। তার ভাষায়, ‘মঞ্জু ভাই বলেছিলেন আমার পারফরম্যান্স ঠিক আছে, কিন্তু অজুহাত দেওয়া হলো ফিটনেস। একজন পারফর্মার কী করে আনফিট হয়? আমাকে ইচ্ছাকৃতভাবে কালার করে বাদ দেওয়া হয়েছে। টানা চার বছর অধিনায়ক ছিলাম, একটু মূল্যায়ন পাওয়ার কথা ছিল।’

শেষে তিনি বিসিবির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জাহানারা বলেছে, আমি বলেছি—এগুলো শোনার সময় এসেছে। আমরা সিনিয়ররা না বললে জুনিয়ররা চিরদিন চুপ থাকবে। এই বিষয়গুলো এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দেখছে। বোর্ড যদি আগেই ব্যবস্থা নিত, আজ এতদূর যেত না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

২

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৩

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৪

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৫

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৬

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৭

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৮

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৯

দেবহাটায় ক্রীড়া উৎসব

১০

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১১

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১২

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৩

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৪

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৫

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৭

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৮

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৯

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

২০