বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় পন্টুনে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে ২ যাত্রী নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: খুলনার পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার পন্টুনে ধাক্কা লেগে শেখ মহিদুল হক মিঠু (৪০) ও এক নারী যাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে তাদের উদ্ধারে কাজ করছে নৌ বাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টায়ও নিখোঁজ যাত্রীর সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা সদর (লিডার) মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। জোয়ার ভাটার কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। আমাদের এই উদ্ধার কার্যক্রম বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসার তালিমপুর নিবাসী মৃত মাহাবুবুর রহমানের ছেলে খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা শেখ মহিদুল হক লিটু দাপ্তরিক কাজ শেষে রূপসার তিন বটতলা এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। তিনি পশ্চিম রূপসা থেকে ট্রলারে উঠে নদী পারাপারের সময় পূর্ব রূপসায় ঘাটে ভেড়ার সময় পন্টুনের সাথে ট্রলারটিতে জোরে ধাক্কা লাগে। এসময় শেখ মহিদুল হক লিটু নদীতে পড়ে নিখোঁজ হন। ধাক্কা লেগে আরও এক নারী নিখোঁজ হয়েছেন৷

যাত্রীদের অভিযোগ, প্রতিনিয়ত ঘাট মাঝিরা অতিরিক্ত অর্থের লোভে বাড়তি যাত্রী নিয়ে থাকে। বললেও তারা কর্ণপাত করেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০