বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়নে অবহিতকরণ সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা লিডার্স-এর আয়োজনে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা গেইন-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ‘কল’ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

কৃষি ও নিউট্রিশন অফিসার মো. বুলবুল হোসাইনের সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুর রহমান। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং লিডার্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মোট ২,৪০০ কৃষক ও ৩৬০ জন যুব-তরুণসহ ২,৭৬০ জন উপকারভোগী এই প্রকল্পের আওতায় সরাসরি সুবিধাভোগী হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!