বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

সুলতান শাহাজান, শ্যামনগর: ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার কাশিমাড়ীতে খোলপেটুয়া নদীর তীরে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক স্বপন দাসের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। তা সত্ত্বেও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। উপকূলের বহু এলাকা অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ। উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে একটি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। উপকূল দিবস ঘোষণা করা হলে সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে। এর মাধ্যমে উপকূলের সুরক্ষা ও সেখানকার জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

মানববন্ধন থেকে জলবায়ু বিপন্ন উপকূল সুরক্ষায় স্থানীয় যুব জনগোষ্ঠী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসাবে রাষ্টীয় স্বীকৃতি প্রদান, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, লবণাক্ততার আগ্রাসন বন্ধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, উপকূলবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের জন্য পযাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপন, সুপেয় পানি নিশ্চিত করা, জাতীয় বাজেট উপকূলের জন্য বিশেষ বরাদ্দ প্রদান, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারকে বিশেষ বরাদ্দ প্রদান, সুন্দরবন ও তার জীব-বৈচিত্র্য সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণ এবং এ অঞ্চলের কৃষি জমি ও চিৎড়ি চাষের জন্য আলাদা আলাদা জোন তৈরি করে খাদ্য ব্যবস্থা রক্ষা এবং দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণার দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০