বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে তারা এই সমাবেশ করে।

সমাবেশ থেকে সিসিটিভি’র ফুটেজ জনসমক্ষে প্রকাশ ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আরাফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার কাটিয়াস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরপরই পুলিশ তদন্তে নামে। পরে জেলা পরিষদের বসানো সিসিটিভির ফুটেজ নিজেদের আয়ত্বে নেয় তারা। এছাড়া ১ জন উপ-পরিদর্শকের নেতৃত্বে ৫ জন পুলিশ সার্বক্ষণিক পাহারায় বসানো হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে মঙ্গলবার রাত ১টার দিকে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু অগ্নিসংযোগের নমুনা পাওয়া যাইনি।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থলের ১৫/২০ হাত দূরে জেলা পরিষদের সিসি ক্যামেরা ও হ্যালোজেন লাইট স্থাপন করা রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

তবে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১১

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

১২

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১৩

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১৫

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৬

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৮

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৯

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

২০
error: Content is protected !!