বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের গাবুরাতে জলবায়ু ধর্মঘট

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের বেলেমে যখন বিশ্বনেতারা কপ৩০ সম্মেলনে একত্রিত হচ্ছেন, ঠিক সেই সময় বাংলাদেশজুড়ে শত তরুণ এবং জলবায়ু-প্রভাবিত সম্প্রদায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫-এ অংশ নিয়ে জলবায়ু ন্যায়বিচার ও দ্রুত, ন্যায়সঙ্গত এবং যথাযথ অর্থায়ন-সমৃদ্ধ জাস্ট ট্রানজিশনের দাবিতে সোচ্চার হয়েছে, যাতে কেউ পিছিয়ে না পড়ে।

শুক্রবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইয়ুথনেট গ্লোবাল আয়োজিত এই প্রতীকী জলবায়ু ধর্মঘটে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবাল-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম শাহিন সিরাজ, সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ইমাম হোসেন, জলবায়ু যোদ্ধা মোঃ আবু তালেব, মোঃ মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, ইয়ুথনেট সাতক্ষীরা টিমের সদস্য সানজিদা খাতুন, আসিকুর রহমান, আবু রাইহান, এস এস রাইহান, শাহিন হোসেন প্রমুখ।

তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর অবশ্যই ন্যায়ভিত্তিক হতে হবে- যেখানে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনকে কেন্দ্রে রাখা হবে।

তারা জোর দিয়ে বলেন, প্রকৃত জলবায়ু ন্যায়বিচার এমন একটি রূপান্তর ঘটাবে যা শুধু সবুজ নয়, বরং ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক। যেখানে নীতিমালা শ্রমিকদের জীবিকাকে সুরক্ষা দেবে, লিঙ্গ সমতা প্রচার করবে এবং তরুণ ও স্থানীয় সম্প্রদায়কে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্ত করবে। বিক্ষোভকারীরা সরকারকে সোলার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ দ্রুত বাড়ানোর পাশাপাশি জাতীয় জলবায়ু পরিকল্পনায় স্বচ্ছতা, অংশগ্রহণ ও ন্যায় নিশ্চিত করার আহ্বান জানান।

ইয়ুথনেট গ্লোবাল-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম শাহিন সিরাজ বলেন, উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। এ অঞ্চলের মানুষের জীব মান উন্নয়নে সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বৈশ্বিক নেতাদের জলবায়ু অর্থায়নের দিকে নজর দিতে হবে।

কর্মসূচিতে নেতৃত্বদানকারী ইয়ুথনেট গ্লোবাল-এর জেলা সমন্বয়কারী ইমাম হোসেন বলেন, জলবায়ু ন্যায়বিচার মানে ন্যায্যতা। যারা সংকট সৃষ্টিতে সবচেয়ে কম অবদান রেখেছে, তাদের যেন সবচেয়ে বড় মূল্য না দিতে হয়। আমাদের প্রজন্ম দাবি করছে যে, জলবায়ু পদক্ষেপে মানুষকেই অগ্রাধিকার দিতে হবে, মুনাফাকে নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০