বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সবুজ, ন্যায্য ও নিরাপদ ভবিষ্যতের দাবিতে জলবায়ু ধর্মঘট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে সবুজ, ন্যায্য ও নিরাপদ ভবিষ্যতের দাবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জনকল্যাণ সংস্থার আয়োজনে ও একশনএইড বাংলাদেশ ও গ্রোবাল প্লাটফম বাংলাদেশের সহযোগিতায় এই ধর্মঘট পালিত হয়।

যখন ব্রাজিলের বেলেম শহরে কপ৩০ অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই সময়েই এই ধর্মঘট পালিত হলো। যেখানে সমাজের সর্বস্তরের তরুণ জলবায়ু কর্মীরা একত্রিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কাছ থেকে ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপের দাবি জানিয়েছে।

এসময় তরুণ জলবায়ু অধিকারকর্মী মোঃ মারুফ হাসান বলেন, ন্যায্য রূপান্তর কার্যক্রমে অবশ্যই পরিবেশবান্ধব কাজের সৃষ্টি করতে হবে, মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে, প্রযুক্তি স্থানান্তর করতে হবে এবং তরুণদের নেতৃত্বাধীন সমাধানগুলিতে সমর্থন দিতে হবে। সবুজ অর্থনীতিকে অবশ্যই তরুণবান্ধব হতে হবে, যেখানে তরুণদের পরিবেশবান্ধব ধারণা বাস্তবায়নে ক্ষমতায়নের জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য থাকবে। টেকসই ভবিষ্যতের দিকে এই পরিবর্তনে কাউকে পেছনে ফেলে রাখা উচিত নয়।

এই আন্দোলনে সংহতি প্রকাশ করে একশনএইড বাংলাদেশ-এর ইয়ুথ এন্ড জাস্ট সোসাইটি টিমের লিড মো. নাজমুল আহসান বলেন, কপ৩০-এর আগে জলবায়ু ন্যায়বিচারের জন্য যারা সোচ্চার হচ্ছে এবং জলবায়ু ধর্মঘটের মাধ্যমে একত্রিত হচ্ছে, দেশজুড়ে সেই তরুণদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা তাদের ন্যায্য রূপান্তরের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই, যা তাদের জীবন-জীবিকা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকিপূর্ণতা থেকে সুরক্ষার অধিকারকে সম্মান ও বাস্তবায়ন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০