বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ নভেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি জেলা শাখার আহ্বায়ক এস এম আবু সাঈদ। সঞ্চালনা করেন আহত জুলাই যোদ্ধা মো. আবু হাসান।

সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, এনসিপি সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়কারী মো. কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় যুব শক্তি জেলা শাখার সদস্য সচিব মামুনুর রহমান আকাশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জালাল হোসেন।

বক্তারা বলেন, এনসিপি বাংলাদেশে একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং জুলাই–আগস্টের যুদ্ধে দলের ভূমিকা ছিল প্রশংসনীয়। আগামী নির্বাচনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন তারা।

সভায় জানানো হয়, জেলা কমিটি ঘোষণার পর শিগগিরই সাতক্ষীরার সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় যুব শক্তির কমিটি গঠন করা হবে। তরুণদের সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন নেতারা।

অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০