বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ নভেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইনসের ড্রিলসেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী গত মাসে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন এবং চলতি মাসে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের আবেদন ও সমস্যাগুলো তুলে ধরেন।

পুলিশ সুপার মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের উপস্থাপিত বিষয়সমূহ মনোযোগ দিয়ে শোনেন এবং বেশিরভাগ সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি বাকি সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রতি উত্তম ব্যবহার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা পুলিশের পরিচয়ের ভিত্তি।

এ সময় তিনি মেসে উন্নতমানের খাবার সরবরাহ, ড্রেস রুলস মেনে চলা, ছুটি ও টিএ বিলে ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিদ্যুতের সঠিক ব্যবহারসহ বিভিন্ন কল্যাণমুখী নির্দেশনা প্রদান করেন।

সভায় অবসরপ্রাপ্ত কনস্টেবল (৩২২) আবু সাইদ খান-এর প্রতি সম্মাননা জানানো হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০