বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৬ ডিসেম্বর ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে দর্শনার্থীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। তিনি দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি ইমরানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন।

এরআগে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

তথ্যমন্ত্রী তারার সংবাদমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেছেন, “কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনো সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।”

যদি কেউ জোর করে ইমরান খানের সঙ্গে দেখা করতে চায় এবং এ নিয়ে কোনো আন্দোলন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তারার।

জেলে বসে শত্রুকে কোনো এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দুইদিন আগে ইমরান খানে বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।

সূত্র: জিও টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০