বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ ডিসেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৯৩ জন। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, আসুন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন করি। ভোটের আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। কমিশন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না।

গণমাধ্যমকেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন বুধবার দুপুরে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!