বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেল। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও অবৈধ অস্ত্র উদ্ধার—এই দুই বিষয়ে কমিশন সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে জামায়াত প্রত্যাশা করে।

জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বোচ্চ দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। এই নির্বাচন যেন অতীতের মতো বিতর্কিত না হয়; জাতির প্রত্যাশা পূরণে একটি ভালো নির্বাচন উপহার দেবে—আমরা সেই প্রত্যাশা করি।

একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জামায়াত নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী সপ্তাহে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য মোবারক হোসাইন ও মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!