বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি: রিজওয়ানা

এসএম শাহিন আলম, ঢাকা থেকে:  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপকূলীয় অঞ্চলকে বনায়ন ও কৃষির জন্য সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন যে উপকূলীয় এলাকার সমস্যাগুলো দ্রুত জটিল হচ্ছে এবং এই অঞ্চল প্রতিদিন নতুন নতুন দুর্যোগ, প্রাকৃতিক সম্পদ ও কৃষিজমি বিনষ্ট, খাদ্য নিরাপত্তা ও জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে দুদিনব্যাপী জাতীয় উপকূল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য ও পানি সংকট বাড়ছে। এর পাশাপাশি জলবায়ু উদ্বাস্তু, মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং কার্বন শোষণ হ্রাসের মতো সংকট তীব্র হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিপুল সংখ্যক মানুষ বসবাস করে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাস্তব রূপ নিলে এই জনগোষ্ঠীর সুরক্ষার জন্য একটি আলাদা ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলে কোস্টাল জোন ম্যানেজমেন্ট নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি পানিসম্পদ, নদী রক্ষা, পরিবহন ও কৃষি—সব খাতকে সমন্বিতভাবে বিবেচনার আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিনসহ বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিত পর্যটন অবকাঠামো, স্থানীয় নৌযান চলাচলে বাধা এবং এর ফলে জীবিকানির্ভর মানুষের আয় হারানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যারা এসব খাতের ওপর নির্ভরশীল ছিলেন, তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা জরুরি। সে লক্ষ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিকল্প জীবিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কৃষি মন্ত্রণালয়ের সহায়তাও বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।

জাতীয় উপকূল সম্মেলনের আহ্বায়ক গওহার নঈম ওয়ারার সভাপতিত্বে এবং উন্নয়ন সংস্থা ‘প্রাণ’র প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির এবং ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডিপাক এলমারসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সম্মেলনে দেশের উপকূলীয় ১৯ জেলার কৃষি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, জেলে সম্প্রদায়, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা ৩ শতাধিক প্রতিনিধি, গবেষক, শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
তাছাড়া সম্মেলনে ১০টি রিসার্চ প্রপজাল পোস্টার প্রদশর্ন করা হয়।
সম্মেলনে আলোচনার ভিত্তিতে একটি সমন্বিত উন্নয়ন রূপরেখা ও সুপারিশমালা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যৎ উপকূল উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!