বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালার মাগুরার ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত চার শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তার কবর জিয়ারত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. মইনুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার
প্রমুখ।

এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতাপ্রিয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি এবং শতাধিক মানুষ মাগুরার ক্ষত্রিয়পাড়ার বাঁশবাগানে চিরনিদ্রায় শায়িত শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ২৮ নভেম্বর পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডা. আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৩

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৪

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৫

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৬

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৭

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৮

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৯

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

১০

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১১

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১২

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৪

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৫

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৬

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৮

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৯

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

২০
error: Content is protected !!