বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতাপনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আশাশুনির প্রতাপনগরে জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) বিকেলে প্রতাপনগর ইউনাইটেড একাডেমির মাঠে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হয়।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠ পুত্র শিল্পপতি কাজী সাজেদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স.ম. আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজেদুজ্জামান বলেন, ছাত্রদলের এই সুন্দর আয়োজনকে আমি সাধুবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে যুবকদের প্রতিভা বিকশিত হয়, এর মাধ্যমে যুব সমাজ মাদকাসক্ত থেকে রক্ষা পাবে। ফুটবল বাংলাদেশের গ্রামীণ সমাজে ঐক্যের প্রতীক। এমন আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, আলমগীর মল্লিক, ইউনিয়ন যুবদলের আহবায়ক কেরামত আলী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান ছট্টু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রিপন প্রমুখ।

উদ্বোধনী খেলায় আশাশুনি বারানশিপুর ফুটবল টিম ও শ্যামনগর শামীমা ক্লিনিক এন্ড ভিক্টোরিয়ান্স ফুটবল একাদশ মুখোমুখি হয়। এতে ১-০ গোলে আশাশুনি বারানশিপুর ফুটবল টিমকে হারিয়ে বিজয় অর্জন করে শ্যামনগর শামীমা ক্লিনিক এন্ড ভিক্টোরিয়ান্স ফুটবল একাদশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!