বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ ডিসেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবিতা উৎসব পুরস্কার পেলেন ৬ গুণী ব্যক্তি

ডেস্ক রিপোর্ট: ‌‌’সত্য ও সুন্দরের পক্ষে কবিতা’ স্লোগানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে কবিতা উৎসব-২০২৫।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় ত্রিশ মাইলের অগ্রগতি সংস্থার মিলনায়তনে কবিতা পরিষদ সাতক্ষীরা-এর আয়োজনে কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির’র সভাপতিত্বে ও একবিংশ কবিতা উৎসবের আহবায়ক কাজী গুলশান আরা’র সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে একবিংশ কবিতা উৎসবের শুভ সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যাপক আব্দুল হামিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী মাসকুর এ সাত্তার কল্লোল। জাতীয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সরদার মোহাম্মদ নাজিমউদ্দীন। শোক প্রস্তাব পাঠ করেন মিল্টন সানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি কামরুল ইসলাম ফারুক, ঊষা’র নির্বাহী পরিচালক মোঃ শামসুজ্জোহা। প্রধান সমন্বয়কারীর বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, যুগ্ম আহবায়কের বক্তব্য রাখেন শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা শুভ্র আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উৎসবে শিশু সাহিত্যে বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ, কবিতায় ও সৃজনশীল সংগঠক হিসেবে ড. সবুজ শামীম আহসান, কবিতা ও শিক্ষায় সুহেলী সায়লা আহমদ, কবিতা ও সংগীতে শহীদুর রহমান, গবেষণায় ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও গবেষণায় আমিনুর রশীদ কে কবিতা পরিষদ পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।

পরে পদকপ্রাপ্ত গুণিজনরা অনুভূতি প্রকাশ করেন।

উৎসবের দ্বিতীয় পর্বে সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অ. দা) ও লেখিকা নাজমুন নাহার এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ ‘সাহিত্যে সাতক্ষীরার অবদান’ পাঠ করেন প্রভাষক শহিদুল ইসলাম।

আলোচনা করা করেন লেখক শেখ সিদ্দিকুর রহমান, কবি স ম তুহিন, কবি সিদ্দিক আলী।

পরে কবি ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চানায় স্বরচিত কবিতাপাঠ করেন কবি এখতেদার আলী, শাহনাজ পারভীন, সবুজ শামীম আহসান প্রমুখ।

উৎসবে যশোর, কেশবপুর ও সাতক্ষীরার শতাধিক কবি অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!