বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ভালো ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। জিতেছে তার দলও। গালফ জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে তিনি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

গতকাল রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ গালফ জায়ান্টসের বিপক্ষে ৪ বলে ৩ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। আর সেই ম্যাচ ৬ উইকেটে জিতেছে দুবাই ক্যাপিটালস।

গালফের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন মোস্তাফিজ। তবে এসেই হজম করেন চার-ছক্কা। সেই ওভারে দন দেন ১৩ রান। এরপর তাকে আবারও বোলিংয়ে আনা হয় ১৪তম ওভারে।

দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেই দেখান ঝলক। ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ৩ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। সাজঘরে ফেরান জেমস ভিন্স, আজমতউল্লাহ ওমরজাই ও শন ডিকসন।

সেটি ছিল তার দ্বিতীয় ওভার। ৬ রান খরচ করেন ৩ উইকেট শিকার করেন তিনি। ৩.৫ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। গালফের সংগ্রহ দাঁড়ায় সবকটি উইকেট হারিয়ে ১৫৬।

এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৪ উইকেটে টপকে যায় দুবাই। দলটির হয়ে ৪৪ বলে ৪৮ রান করেন শায়ান জাহাঙ্গীর। ৩১ বলে ৪৭ রান আসে রভম্যান পাওয়েলের ব্যাটে। মোহাম্মদ নবি ২৫ ও ২২ রান করেন লেউস ডি প্লয়।

এবারের আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৮.২৯ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!