বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ ডিসেম্বর ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃ-ত্যুর খবর

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য ডন, এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়াসহ শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসসহ দীর্ঘদিনের বহুমুখী জটিল অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মৃত্যুবরণ করেছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটালো। প্রতিবেদনে সেনা শাসনবিরোধী আন্দোলন ও রাজনৈতিক বৈরিতার মধ্যেও তার আপসহীন অবস্থানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। তার রাজনৈতিক জীবনের উত্থান-পতন ও নেতৃত্বের ভূমিকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি করেছে। গত নভেম্বরে হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল এবং শেষ দিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলেও জানানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনকে ‘নাটকীয়’, ‘সংগ্রামময়’ এবং বাংলাদেশের রাজনীতির জন্য ‘গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছে।

চিকিৎসকদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০