বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ জানুয়ারি ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে রমরমা চিকিৎসা বাণিজ্য!

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য। সরকারি অনুমোদন, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো ছাড়াই পরিচালিত এসব প্রতিষ্ঠানে গড়ে উঠেছে দালালনির্ভর কমিশন বাণিজ্য ও অপচিকিৎসার একটি শক্তিশালী সিন্ডিকেট।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম কালিগঞ্জের লাইফ কেয়ার হাসপাতাল, নলতা হাসপাতাল ও নলতা ডায়াবেটিক্স এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় অধিকাংশ প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স, নবায়নকৃত কাগজপত্র, এমবিবিএস চিকিৎসক, ডিপ্লোমা নার্স বা প্রশিক্ষিত ল্যাব টেকনোলজিস্টের অস্তিত্ব পাননি তিনি।

এমনকি পরিবেশ অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে চিকিৎসা কার্যক্রম। ফলশ্রুতিতে নলতা ডায়াবেটিকস অ্যান্ড জেনারেল হাসপাতালের ক্লিনিক সেকশন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। লাইফ কেয়ার হাসপাতালের ডায়াগনস্টিক সাইটেও প্রয়োজনীয় অবকাঠামো ও বৈধ কাগজপত্রের ঘাটতি ধরা পড়ে, গত তিন বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে তারা।

ডা. আব্দুস সালাম বলেন, ক্লিনিক চালাতে হলে আইন মেনে চালাতে হবে। লাইসেন্স, কাগজপত্র ও প্রশিক্ষিত জনবল ছাড়া কোনো ব্যবসা চলতে পারবে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!