বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ জানুয়ারি ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিটের কমিটি ঘোষণা: মৃত্যুঞ্জয় সভাপতি, তাহের সম্পাদক

ডেস্ক রিপোর্ট: প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬) ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সংবাদ উপস্থাপক জাফর সাদিক নতুন এই কমিটির ঘোষণা দেন।

এতে টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাহিত্যিক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবু তাহের বিল্যাহ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে বন্ধুসভা সাতক্ষীরা ইউনিটের এই কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. রাহাতুল ইসলাম ও মোঃ রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কান্তি মন্ডল ও মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান নাঈম, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, প্রচার সম্পাদক সবুজ তরফদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক ইফতি জামিল, প্রশিক্ষণ সম্পাদক হৃদয় মন্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এস.এম. ওসমান গণি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তানভির আহমেদ, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য মো. গোলাম হোসেন, মো. হোসেন আলী ও কর্ণ বিশ্বাস।

নবনির্বাচিত সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, আমাদের লক্ষ্য যুবসমাজকে সক্রিয়, সৃজনশীল এবং সমাজে দায়িত্বশীল করে তোলা। পাঠচক্র, সাংস্কৃতিক চর্চা, সমাজকল্যাণ, পরিবেশ সচেতনতা ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে আমরা এটি বাস্তবায়ন করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!