ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) লাবসা ইউনিয়নের এগারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলসহ লাবসা ও বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে রেজাউল সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, ব্যবসায়ী দিদারুল ইসলাম দিদার, যুব নেতা লুৎফুল আলম খোকন, বল্লী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সেলিম আক্তার মন্টু, লাবসা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তানভীরুল হোসেন অভি।

মন্তব্য করুন