বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ জানুয়ারি ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঋণ পরিশোধ করেছেন মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ

ডেস্ক রিপোর্ট: ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

একইসঙ্গে হাইকোর্টে আগে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

এর আগে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, খেলাপি ঋণের তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ছিল। পরবর্তীতে এটাকে চ্যালেঞ্জ হাইকোর্টে তিনি মামলা করেছিলেন।

গত ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ তালিকার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। তার বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক ৫ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে। আট জানুয়ারি ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর আবেদনকারী (মঞ্জুরুল আহসান মুন্সী) গতকাল নিয়ম অনুসারে খেলাপি ঋণের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা (প্রায় দেড়কোটি টাকা) সেটি প্রিমিয়ার ব্যাংকে পরিশোধ করেছেন।
এখন প্রিমিয়ার ব্যাংকের খেলাপির তালিকায় তিনি নেই। এর ধারাবাহিকতায় চেম্বার আদালতের স্টে তুলে দেওয়ার জন্য আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে স্টে কন্টিনিউ রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রুল নিষ্পত্তি করতে বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১০

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১১

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১২

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৩

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১৪

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১৫

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৬

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৭

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৮

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৯

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705