বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জানুয়ারি ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ।

দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশিদ, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিকদলের সভাপতি মোঃ আবু তালেব, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম , ভিআইপি ট্রাক শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন, সেক্রেটারি ইব্রাহিম গাজী, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, সদর ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, ভি আই পি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাবু, জেলা ট্রাক ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসহাক সরদার প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, মোঃ রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!