বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে পরিত্যক্ত নৌকা থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার

 

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে একটি ডিঙ্গি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন এলাকায় নিয়মিত ফুট পেট্রলিং চলাকালে এই মাংস উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি অভিযান পরিচালনা করে। এ সময় একটি ডিঙ্গি নৌকায় ফেলে রাখা হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ১০ কেজি হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতের ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থাপন করা হয়।

পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী ফজলুল হক বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে—হরিণ চোরাকারবারীরা অনেক সময় হরিণের মাংসের সঙ্গে শুকর কিংবা কুকুরের মাংস মিশিয়ে বিক্রি করে। এসব অপরাধীকে হাতেনাতে ধরতে আমরা নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর নির্দেশনায় জব্দকৃত হরিণের মাংসের সঙ্গে কেরোসিন মিশিয়ে আদালত চত্বরে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১১

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১২

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৩

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৪

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৫

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৬

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৭

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৮

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

১৯

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

২০
error: Content is protected !!