বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সর্বসাধারণের উদ্যোগে ভাড়াসিমলা ফুটবল মাঠে এই বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

ভাড়াসিমলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায় থেকে সবাইকে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাহাদাত হোসেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকা জরুরি। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না।

এছাড়াও বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আজিজ আহমেদ পুটু এবং সাবেক আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান।

বক্তারা বলেন, ডা. শহিদুল আলম সাধারণ মানুষের আস্থার প্রতীক। তাই ফুটবল প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে তার বিজয় নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!